আমাদের গল্প
ছোট্ট মুহূর্ত, বড় আবিষ্কার।
ঢাল বেয়ে গড়িয়ে নামা একটা গাড়ি। খেলনা টেনে নিয়ে চলা এক ছোট্ট অভিযান। আর গর্বে ভরা সেই হাসি, “আমি বানিয়েছি!” এমন মুহূর্তগুলোই Timoo-তে আমাদের প্রিয়।
আমাদের গল্প
ঢাল বেয়ে গড়িয়ে নামা একটা গাড়ি। খেলনা টেনে নিয়ে চলা এক ছোট্ট অভিযান। আর গর্বে ভরা সেই হাসি, “আমি বানিয়েছি!” এমন মুহূর্তগুলোই Timoo-তে আমাদের প্রিয়।
আমরা বিশ্বাস করি, প্রতিদিনের জীবনে খেলার জন্য একটু জায়গা থাকা দরকার: নতুন কিছু খুঁজে দেখার, চেষ্টা করার আর ছোটবেলাটা উপভোগ করার সুযোগ।
Timoo বাংলাদেশের একটি অনলাইন খেলনার দোকান, যেখানে কৌতূহলী শিশুদের জন্য আছে শিক্ষামূলক খেলনা আর একেবারে ছোটদের খেলনা। আমাদের চাওয়া সহজ: এখানকার পরিবারগুলো যেন এমন খেলনা সহজে খুঁজে পায়, যা নিয়ে তাদের শিশু আনন্দে খেলতে পারে।
কোনো শিশু ভালোবাসে গড়িয়ে চলা খেলনা। কেউ মজা পায় ছোট ছোট অংশ জুড়ে কিছু বানাতে। আবার কেউ সাধারণ এক বিকেলেই সাজিয়ে ফেলে কল্পনার নতুন জগৎ।
তাই আমাদের সংগ্রহে আছে নানা আগ্রহ আর বয়সের জন্য খেলনা। বয়স বা খেলার ধরন ধরে ঘুরে দেখুন। আপনার শিশুর কৌতূহল যেদিকে টানে, সেদিকেই এগোন।
সাজানো-গোছানো খেলার ঘর বা পুরো একটা বিকেল দরকার নেই। কখনও একটা খেলনা, হাতে কয়েক মিনিট আর পাশে খেলার একজন সঙ্গীই যথেষ্ট।
দেখুন, অবাক হন, পালা করে খেলুন। পৃথিবীটা ওর চোখে কেমন, ওকেই দেখাতে দিন।
ওর পরের বড় অভিযানের জন্য খুঁজে নিন ছোট্ট কিছু।
অর্ডারের আগে কিছু জানার আছে? ডেলিভারি পেজ দেখুন, অথবা আমাদের সঙ্গে যোগাযোগ করুন।
ছোট্ট খেলনা। বড় আবিষ্কার।